ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রেজাউল করিম

নির্বাচনে আমাদের বিজয় ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে

আবু তাহের 

আবু তাহের 

মার্চ ১৬, ২০২৬, ১২:৪৫ পিএম

নির্বাচনে আমাদের বিজয় ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে

রাজধানীর বনানীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম অভিযোগ করে বলেন, নির্বাচনে তাদের দলের বিজয় ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে’ ছিনিয়ে নেওয়া হয়েছে।

সোমবার সকালে বনানী মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের বিজয়কে ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। তারপরও আমরা জনগণের পাশে আছি এবং থাকবো।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের সময় থেকেই আমরা এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। সরকারি কোনো অনুদানের ওপর নির্ভর না করে আমাদের রাজনৈতিক তহবিল এবং ব্যক্তিগত উদ্যোগে আমরা রমজান মাসজুড়ে অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করে থাকি।”

তিনি জানান, প্রতি বছরের মতো এবারও রমজান ও ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন আরাফাত। এছাড়াও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএন

Link copied!