ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৪:৩৯ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর গুলশান-২ এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সভায় সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দেশের জ্বালানি সংকট সমাধান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি সারাদেশে শিশুদের হামের টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজধানীসহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

স্বাগত বক্তব্যে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরলে জাতীয় পার্টি আবারও শক্ত অবস্থানে ফিরতে পারবে।

তিনি আরও বলেন, দলকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করা এবং সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন।

এএন

Link copied!