ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সংরক্ষিত আসনে এনসিপিকে ছাড় দিচ্ছে জামায়াত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৩:৪৭ পিএম

সংরক্ষিত আসনে এনসিপিকে ছাড় দিচ্ছে জামায়াত

সংরক্ষিত নারী আসন বণ্টনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি তাদের নির্ধারিত কোটার দুটি আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, জামায়াত নেতৃত্বাধীন জোটের অংশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি সাধারণ আসনে জয় পাওয়ায় একটি সংরক্ষিত নারী আসন পাওয়ার কথা। তবে জামায়াতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দলটি আরও একটি আসন পাচ্ছে। ফলে জামায়াতের কোটায় থেকেও এনসিপির একজন নারী নেত্রী সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন। দলীয় সূত্রে জানা গেছে, তাদের মনোনয়ন প্রায় চূড়ান্ত।

অন্যদিকে, সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-কে একটি সংরক্ষিত নারী আসন ছাড় দিচ্ছে জামায়াত। বাকি ১০টি আসনে নিজেদের প্রার্থী দেবে দলটি।

জোটভিত্তিক আসন বণ্টন অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্ররা পেয়েছে ৩৬টি সংরক্ষিত নারী আসন। জামায়াত ও তাদের জোটের জন্য নির্ধারিত হয়েছে ১৩টি আসন, আর স্বতন্ত্রদের জন্য রাখা হয়েছে একটি আসন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

এম জি

Link copied!