ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এনসিপির জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৩:৫৭ পিএম

এনসিপির জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

নারী নেতৃত্বকে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

দলীয় সূত্র জানায়, এই কমিটির অনুমোদন দেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার দলটির সদস্যসচিব মাহমুদা মিতু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং সদস্য সচিব হয়েছেন মাহমুদা আলম মিতু। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাঞ্জিদা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনজিলা ঝুমা মনোনীত হয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে একাধিক নারী নেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদে পাঁচজন—হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা—রয়েছেন।

এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে ছয়জন এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে সাতজন দায়িত্ব পেয়েছেন। সংগঠক পদে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় নেতারা মনে করছেন, এই নতুন কমিটি নারী নেতৃত্বকে আরও সুসংগঠিত করবে এবং রাজনৈতিক অঙ্গনে তাদের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে।

এএন

Link copied!