ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
জাহেদ উর রহমান

জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ ইস্যু’ থাকবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০১:৪৬ পিএম

জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ ইস্যু’ থাকবে
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশে রাজনীতিতে ‘মুক্তিযুদ্ধ ইস্যু’ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থান হিসেবে থাকবে, যতদিন না জামায়াতে ইসলামী তাদের ভূমিকা নিয়ে নিঃশর্তভাবে অপরাধ স্বীকার করে।

নিজের ইউটিউব চ্যানেলে ‘জাহেদ টকস’ সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতের কিছু সদস্য ফৌজদারি অপরাধে জড়িত ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার ভাষায়, তারা সহযোগীর ভূমিকা পালন করতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে একাধিক সংসদ সদস্য শক্ত অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এই প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কিছু মানুষ সামাজিক মাধ্যমে দাবি করছেন যে বিএনপি আবারও মুক্তিযুদ্ধের বিষয়টি সামনে এনে ভুল করছে এবং এতে সমাজে বিভাজন তৈরি হচ্ছে। তবে তার মতে, যারা এসব মন্তব্য করছেন, তারা মূলত বিএনপিবিরোধী অবস্থান থেকে কথা বলছেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, গণতন্ত্রে রাজনৈতিক বিভাজন স্বাভাবিক বিষয়। তার মতে, রাজনৈতিক দলগুলোর নিজস্ব চিন্তা ও আদর্শ থাকে, যার ভিত্তিতে তারা সমর্থন তৈরি করে, এটিও এক ধরনের বিভাজন।

তবে তিনি সতর্ক করে বলেন, এই বিভাজন এমন হতে পারে না যা ঘৃণা সৃষ্টি করে বা অন্যের রাজনৈতিক ও নাগরিক অধিকার ক্ষতিগ্রস্ত করে।

তিনি আরও মন্তব্য করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যে ধরনের বিভাজন তৈরি হয়েছিল, তা ভিন্ন প্রকৃতির ছিল। তার ভাষায়, সেই বিভাজনের মাধ্যমে ঘৃণা তৈরি হয়েছে এবং মানবাধিকার ও রাজনৈতিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এম জি
 

Link copied!