ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
রিজভী 

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ালে সেটি ষড়যন্ত্র

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২৬, ০৩:৪৭ পিএম

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ালে সেটি ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার কাজ করবে এবং বিরোধী দল সমালোচনা করবে এটাই স্বাভাবিক। তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক এবং গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয়। উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যা তথ্য ছড়িয়ে কর্মসূচি দেওয়া হলে, সেটি ষড়যন্ত্রের অংশ হয়ে দাঁড়ায়।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শনিবার অনুষ্ঠিতব্য বিএনপি এবং এর তিন অঙ্গসংগঠন-যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নেবেন।

তিনি বলেন, সারাদেশের জেলা পর্যায়ের নেতারা সভায় বক্তব্য দেবেন। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতারা সাংগঠনিক বিষয় এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে যেসব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেগুলোও সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ উপস্থাপন করবেন।

তিনি আরও বলেন, আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল-অনেক ভালো কর্মসূচি রয়েছে।

সরকারবিরোধী আন্দোলন ও সমালোচনার প্রসঙ্গে রিজভী বলেন, গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর লড়াই করেছি। কত জীবন চলে গেছে-শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। এটাই মূল এবং এটাই হওয়া উচিত।

এম জি
 

Link copied!