ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের বৈঠক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৪:১৬ পিএম

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ এর বাংলাদেশ প্রতিনিধি দলের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ অফিসের চিফ ডিরেক্টর ড. আবদুল আলিম, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করা হয়। ভবিষ্যতেও দলটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় জামায়াতে ইসলামীর নেতারা বলেন, সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল ভবিষ্যতে তাদের সহযোগিতা আরও বিস্তৃত করবে-এমন প্রত্যাশা রয়েছে।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেতৃত্ব দেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন।

এম জি

Link copied!