ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

অক্সফোর্ডের সেমিনারে হাসনাত-সাদিককে দেখে শিক্ষার্থীদের কড়তালি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১২:৫৭ পিএম

অক্সফোর্ডের সেমিনারে হাসনাত-সাদিককে দেখে শিক্ষার্থীদের কড়তালি
অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত একটি বিশেষ প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে আয়োজিত ওই আন্তর্জাতিক আলোচনায় তাঁরা মূল বক্তা হিসেবে অংশ নেন।

রোববার সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘দ্য স্টুডেন্ট-লেড আপরাইজিং অ্যান্ড দ্য ফিউচার অব পোস্ট-রেভল্যুশনারি বাংলাদেশ’ শীর্ষক এই প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় যোগ দিতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে সেখানে সশরীরে অংশ নেন হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম।

অনুষ্ঠানে তাঁরা বাংলাদেশের সাম্প্রতিক বড় রাজনৈতিক পরিবর্তন, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির এই গুরুত্বপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক পর্যায়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তা হিসেবে হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম ডায়াসে দাঁড়ালে উপস্থিত শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক সংস্কার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নানা দৃষ্টিকোণ থেকে ফলপ্রসূ আলোচনা হয়।

এএন

Link copied!