ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে রিট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০১:৩৯ পিএম

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে রিট

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

সোমবার (১৫ জুন) আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই আবেদন করেন। একই সঙ্গে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ এর বৈধতাকেও চ্যালেঞ্জ করা হয়েছে।

তিনি গণমাধ্যমকে বলেন, ১৯৮২ সালের এই অধ্যাদেশটি সামরিক ফরমানের মাধ্যমে প্রণীত হয়েছিল এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট তা অবৈধ ঘোষণা করেছে। তার দাবি, এই আইনের অধীনে লাইসেন্স বাতিলের কোনো বৈধ ভিত্তি নেই।

ইউনুছ আলী আরও বলেন, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জনস্বার্থের পরিপন্থী, কারণ বহু মানুষ এখানে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আগামী রোববার (২১ জুন) হাইকোর্টে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে। নির্দেশনায় নতুন রোগী ভর্তি না করার পাশাপাশি বর্তমানে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর বা ছাড়পত্র দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এম জি

Link copied!