ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসএসিপি প্রকল্প

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

জুন ১৭, ২০২৬, ০৭:১৯ পিএম

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসএসিপি প্রকল্প

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি গ্রহণ এবং সেচ সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)। কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার, উন্নত কৃষি ব্যবস্থাপনা এবং বাজার সংযোগ বৃদ্ধির মাধ্যমে কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

এই লক্ষ্যকে সামনে রেখে এসএসিপি প্রকল্পের বিএডিসি অঙ্গের আওতায় “সফলতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রকল্পের অর্জন, বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিএডিসি পটুয়াখালীর সহকারী প্রকৌশলী মো. ইয়াকুব আলীর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা এসএসিপি-বিএডিসি অঙ্গের কম্পোনেন্ট ডাইরেক্টর প্রকৌশলী মো. রেজাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা এসএসিপি-ডাম অঙ্গের কম্পোনেন্ট ডাইরেক্টর (উপসচিব) ড. মোহাম্মদ রাজু আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা এসএসিপি-বারি অঙ্গের কম্পোনেন্ট কো-অর্ডিনেটর ড. পরিমল চন্দ্র সরকার, বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ) প্রকৌশলী চঞ্চল কুমার মিশ্রী, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ মরিয়ম এবং বিএডিসি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস।

বক্তারা বলেন, এসএসিপি প্রকল্পের মাধ্যমে দেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকদের আয় বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ ও সেচ ব্যবস্থার উন্নয়নের ফলে কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

সেমিনারে আলোচকেরা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন। তাঁরা উল্লেখ করেন, অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। এসএসিপি প্রকল্পের অর্জিত সাফল্য দেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত সেমিনারে বিএডিসির কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকেরা অংশ নেন।

জেএইচআর

Link copied!