ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটির তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৮, ২০২৫, ০৭:৫৪ পিএম

ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটির তারিখ পরিবর্তন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনর্র্নিধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এর পরিপ্রেক্ষিতে আগে ৫ সেপ্টেম্বর (শুক্রবার) নির্ধারিত সাধারণ ছুটির পরিবর্তে ৬ সেপ্টেম্বর (শনিবার) ছুটি ঘোষণা করা হয়েছে।

দিনটিতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার আওতাভুক্ত বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন।

এছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে না। ব্যাংক খোলা থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট।

Link copied!