ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নির্বাচনের আগে টঙ্গীতে হচ্ছে না বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৩:০২ পিএম

নির্বাচনের আগে টঙ্গীতে হচ্ছে না বিশ্ব ইজতেমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমাসহ সব ধরনের বড় সমাবেশ স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, তাবলীগ জামাতের আহলে সুরার সদস্য মোহাম্মদ জুবায়ের আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ও খুরুজের জোড় আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, নির্বাচন পূর্ববর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ইজতেমা ময়দানে কোনো ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয়। 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ এই নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি ও জননিরাপত্তার স্বার্থে ইজতেমা মাঠ সমাবেশমুক্ত রাখা জরুরি। ফলে জানুয়ারি মাসে নির্ধারিত ইজতেমা ও জোড় অনুষ্ঠান আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচনের পর সুবিধাজনক সময়ে বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইএইচ

Link copied!