ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজার হজযাত্রী, প্রাণ হারিয়েছেন ১৫ জন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ১২:৪৯ পিএম

সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজার হজযাত্রী, প্রাণ হারিয়েছেন ১৫ জন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত হজের ২৮তম দিনের বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত করেছে আইটি হেল্পডেস্ক।

প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো সর্বমোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ (চলান্ন) হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৫টি ফ্লাইটের মাধ্যমে ২৯ হাজার ৭০৪ জন, সৌদি এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ ফ্লাইট আগামী ২১ মে পর্যন্ত চলবে।

এদিকে হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী, পবিত্র মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবার হজের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৩০ জুন।

জেএইচআর

Link copied!