ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্লিম ডিজাইন ও এআই ফিচারসহ সাশ্রয়ী দামে বাজারে এলো আইটেল সিটি ২০০

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৪৬ পিএম

স্লিম ডিজাইন ও এআই ফিচারসহ সাশ্রয়ী দামে বাজারে এলো আইটেল সিটি ২০০

গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল বাজারে নিয়ে এলো তাদের নতুন স্মার্টফোন ‘সিটি ২০০’। আধুনিক এআই ফিচার এবং আকর্ষণীয় ইউনিবডি ডিজাইনে তৈরি এই ফোনটি সাশ্রয়ী দামে প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তরুণ প্রজন্মের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে তৈরি এই ফোনটি মাত্র ৭.৪৫ মিলিমিটার পাতলা বা স্লিম। এর মেটালিক ডেকো ডিজাইন ব্যবহারকারীকে আরামদায়ক গ্রিপ দেয়। ফোনটি পকেট বা ছোট ব্যাগে সহজে বহনযোগ্য এবং প্রতিদিনের ব্যবহারের জন্য অত্যন্ত মজবুত।

আইটেল সিটি ২০০-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির বড় ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এর ফলে গেম খেলা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা ভিডিও দেখার অভিজ্ঞতা হবে অনেক বেশি স্মুথ। ৭০০ নিটস উজ্জ্বলতার কারণে কড়া রোদেও স্ক্রিনটি বেশ স্পষ্ট দেখা যায়।

স্থায়িত্ব নিশ্চিত করতে এতে মিলিটারি-গ্রেড বিল্ট এবং আইপি৬৫ রেটিংয়ের সুরক্ষা দেওয়া হয়েছে। ফলে এটি ধুলোবালি বা পানির ঝাপটা থেকে নিরাপদ থাকবে। ফোনটিতে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি পর্যন্ত র‍্যাম (৬+৬ জিবি) ব্যবহারের সুবিধা।

স্মার্টফোনটিতে রয়েছে ৫২০০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জের নিশ্চয়তা দেয়। দ্রুত চার্জ করার জন্য রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এর ফলে ব্যবহারকারীরা অল্প সময়ের মধ্যেই পুনরায় ফোনটি পুরোদমে ব্যবহারের সুযোগ পাবেন।

ফোনটির অন্যতম বিশেষত্ব হলো ‘সোলা’ নামের এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা ডিপসিক মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এটি এক ট্যাপেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া বা রিমাইন্ডার সেট করতে সক্ষম। এ ছাড়া নেটওয়ার্ক ছাড়াই ১ কিলোমিটারের মধ্যে বিনামূল্যে কলের জন্য এতে রয়েছে ‘ফ্রি আল্ট্রালিঙ্ক কল ২.০’ প্রযুক্তি।

জেএইচআর

Link copied!