ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ব্যাংকিং সুবিধা যুক্ত করতে ‘এক্স মানি’ আনছেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১২:৪২ পিএম

ব্যাংকিং সুবিধা যুক্ত করতে ‘এক্স মানি’ আনছেন ইলন মাস্ক
ইলন মাস্ক। ফাইল ছবি

খুদে ব্লগ লেখার প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) অধিগ্রহণের পর থেকেই এটিকে ‘সবকিছুর অ্যাপ’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। সেই পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে নানা সুবিধা যুক্ত করা হচ্ছে প্ল্যাটফর্মটিতে।

সম্প্রতি এনক্রিপশনভিত্তিক মেসেজিং সেবা ‘এক্সচ্যাট’ চালুর পর এবার অর্থ লেনদেন ও ব্যাংকিং সুবিধা যুক্ত করতে ‘এক্স মানি’ চালুর উদ্যোগ নিয়েছেন তিনি।

গণমাধ্যমের তথ্য বলছে, অনলাইন অর্থ লেনদেন খাতে মাস্কের অভিজ্ঞতা নতুন নয়। পেপ্যাল প্রতিষ্ঠার শুরুর সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে আর্থিক সেবাকে একীভূত করতে চাইছেন তিনি। ‘এক্স মানি’ চালু হলে ব্যবহারকারীরা একই অ্যাপের ভেতরেই অর্থ পাঠানো, গ্রহণ এবং অন্যান্য আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক্স মানিতে পিয়ার-টু-পিয়ার অর্থ লেনদেনের সুবিধা থাকতে পারে। ফলে ব্যবহারকারীরা চ্যাট বা প্রোফাইল থেকেই সরাসরি অর্থ আদান-প্রদান করতে পারবেন। এ ব্যবস্থা অনেকটাই চীনের জনপ্রিয় অ্যাপ উইচ্যাটের মতো, যেখানে বার্তা, সামাজিক যোগাযোগ এবং অর্থ লেনদেন এক প্ল্যাটফর্মেই সম্পন্ন হয়।

জানা গেছে, ‘এক্স মানি’ চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই সীমিত পরিসরে নির্বাচিত ব্যবহারকারীদের জন্য এটি পরীক্ষামূলকভাবে চালু হতে পারে। ইতিমধ্যে পরীক্ষামূলক ব্যবহারকারীদের কেউ কেউ জানিয়েছেন, নির্দিষ্ট লেনদেনে সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত অর্থ ফেরত এবং প্রায় ৬ শতাংশ পর্যন্ত সঞ্চয় সুদের সুবিধা থাকতে পারে এই সেবায়।

এম জি

Link copied!