ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:৪২ পিএম

বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

শুরুটা ভালো না হলেও মাঝের ওভারগুলোতে দুর্দান্ত বোলিং দেখিয়েছে বাংলাদেশ, বিশেষ করে স্পিনাররা। তবে স্লগ ওভারে মুস্তাফিজ ছাড়া অন্য কেউ নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি, ফলে শ্রীলঙ্কা দেড়শ’র কাছাকাছি রান সংগ্রহ করতে পেরেছে।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন দাসুন শানাকা।

ইনিংসের প্রথম ওভারেই কুশল মেন্ডিসের কাছে ছক্কা হজম করেন শরিফুল ইসলাম। এরপরই তাসকিন আহমেদ উদ্বোধনী জুটি ভেঙে দেন। পঞ্চম ওভারের শেষ বলে ভালো লেংথে করা বোলিংয়ে পাথুম নিশাঙ্কা ১৫ বলে ২২ রান করে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

নিশাঙ্কা ফেরার পরও কুশল মেন্ডিস রানের চাকা সচল রাখেন। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা ৫৩ রান সংগ্রহ করে। তবে পাওয়ার প্লের পর বাংলাদেশের বোলাররা রানের গতিকে নিয়ন্ত্রণে আনে। অষ্টম ওভারের চতুর্থ বলে শেখ মেহেদিকে সুইপ করতে গিয়ে মেন্ডিস টপ এজ হওয়ায় বল উপরে উঠে ডিপ ব্যাকওয়াড স্কয়ার লেগে সাইফ হাসানের হাতে ধরা পড়েন। ২৪ বলে মেন্ডিস ৩৪ রান করেন।

এরপর কামিল মিশরা ও কুসাল পেরেরারা বড় রান করতে পারেননি। তবে শেষ দিকে দাসুন শানাকা ও চারিথ আসালঙ্কা ঝড়ো ব্যাটিং দেখান। শানাকা ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন। আরেক অভিজ্ঞ ব্যাটার আসালঙ্কা ১২ বলে ২১ রান যোগ করেন। ফলে শ্রীলঙ্কা চ্যালেঞ্জিং ১৬৮ রানের সংগ্রহ গড়ে।

বাংলাদেশের হয়ে ২০ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হন মুস্তাফিজুর রহমান। এছাড়া শেখ মেহেদি দুটি এবং তাসকিন আহমেদ একটি উইকেট পান।

Link copied!