ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মিরপুর টেস্ট

দাপট দেখিয়ে প্রথম দিন পার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ৮, ২০২৬, ০৯:১৪ পিএম

দাপট দেখিয়ে প্রথম দিন পার বাংলাদেশের

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার খেলা শেষে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দিনের শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। দলীয় মাত্র ৩১ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল দল। তবে তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক পরিস্থিতি সামাল দেন। মধ্যাহ্নভোজের বিরতির আগেই স্কোরবোর্ডে ১০০ রান যোগ করে এই জুটি।

মাঠে দাপট দেখিয়ে ক্যারিয়ারের ৯ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। ১২৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান এই বাঁহাতি ব্যাটার। তবে ব্যক্তিগত ১০১ রানে মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুমিনুল হক, সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯১ রানে তিনি নোমান আলীর শিকার হন।

দিনের শেষ ভাগে আর কোনো উইকেট পড়তে দেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ৪৮ এবং লিটন ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আব্বাস ও নোমান আলী সাফল্য পেলেও দিনের অধিকাংশ সময় তাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন বাংলাদেশি ব্যাটাররা। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে বড় লিড নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।

জেএইচআর

Link copied!