ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

৩ দেশে বিশ্বকাপ উদ্বোধনী, থাকছেন কেটি পেরি-নোরা ফাতেহিরা

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ৯, ২০২৬, ১১:১৮ পিএম

৩ দেশে বিশ্বকাপ উদ্বোধনী, থাকছেন কেটি পেরি-নোরা ফাতেহিরা

আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। এবার বিশ্বকাপের উদ্বোধনকে ভিন্নমাত্রা দিতে তিন আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে ফিফা। বিশ্বজুড়ে জনপ্রিয় সংগীত তারকাদের অংশগ্রহণে জমকালো আয়োজন করতে চায় সংস্থাটি।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আয়োজক তিন দেশের শিল্পীদের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন কেটি পেরি, ফিউচার, আলানিস মোরিসেটে ও মাইকেল বাবলের মতো আন্তর্জাতিক তারকারা।

কানাডার আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে ভারতীয় শোবিজ তারকা নোরা ফাতেহির।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। ১১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচের আগে পারফর্ম করবেন কলম্বিয়ার তারকা জে বলভিন, একাধিক গ্র্যামি জয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং জনপ্রিয় পপ তারকা আলেহান্দ্রো ফের্নান্দেজ।

এ ছাড়া মেক্সিকোর লাতিন পপ তারকা বেলিন্দা ও গায়ক-সুরকার লিলা ডাউন্সকে আনারও চেষ্টা চলছে। অনুষ্ঠানে আরও থাকতে পারেন দক্ষিণ আফ্রিকার গায়ক-সুরকার তাইলা এবং জনপ্রিয় সংগীতদল লস অ্যাঞ্জেলেস আজুলেস।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ প্রসঙ্গে বলেন, গোটা বিশ্ব উদ্বোধনের মুহূর্তটি দেখবে। আমরা চাই ঠিক সেভাবেই প্রতিযোগিতার সূচনা হোক। মেক্সিকো সিটি থেকে শুরু হয়ে সেই আবহ ছড়িয়ে পড়বে টরন্টো ও লস অ্যাঞ্জেলেসেও। ফুটবল ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যাবে।

১২ জুন দ্বিতীয় ম্যাচে কানাডা খেলবে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। সেই ম্যাচে পারফর্ম করার কথা রয়েছে মোরিসেটে, বাবল, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ ও নোরা ফাতেহির।

একই দিনে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে প্যারাগুয়ের। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সেই ম্যাচের আয়োজনে থাকবেন পপ তারকা কেটি পেরি। তাঁর সঙ্গে পারফর্ম করতে পারেন র‌্যাপার ফিউচার, কে-পপ তারকা লিসা, ব্রাজিলীয় সংগীতশিল্পী আনিতা, রেমা এবং তাইলা।

এম জি
 

Link copied!