ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ২৮, ২০২৬, ১১:২৭ পিএম

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মাত্র ১১ সেকেন্ড- এই সময়েই ম্যাচের গতিপথ বদলে দেন সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী।

তাঁর ঝড়ো গোলে শুরু, আর শেষ পর্যন্ত দৃঢ়তায় ভর করে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ নারী ফুটবল দল। নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মালদ্বীপ নারী ফুটবল দলকে ৪–২ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করল বর্তমান চ্যাম্পিয়নরা।

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল একেবারেই স্বপ্নের মতো। কিক-অফের পর অধিনায়ক মারিয়া মান্দার চোখধাঁধানো পাস, ঋতুপর্ণা চাকমার দ্রুততা আর আনিকার নিখুঁত ফিনিশ- সব মিলিয়ে ইতিহাসের দ্রুততম গোলগুলোর একটি উপহার পায় দর্শকরা। জাতীয় দলের জার্সিতে এটি ছিল আনিকার প্রথম গোল।

শুরুর গোলের পর বাংলাদেশ দাপট দেখালেও মালদ্বীপের গোলরক্ষক ফাতহিমাত সাওসানের একের পর এক সেভে ব্যবধান বড় হয়নি। ৩৪ মিনিটে উমেলাহ মারমার গোলে স্কোরলাইন ২–০ হলেও বিরতির আগে একটি গোল হজম করে বসে লাল-সবুজরা।

দ্বিতীয়ার্ধে নাটক আরও জমে ওঠে। ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে মালদ্বীপ ২–২ সমতায় ফেরালে ম্যাচে ফিরে আসে উত্তেজনা। তবে অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তায় দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সুরভি আকন্দ প্রীতির গোলে আবার লিড নেয় দল। ইনজুরি সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে কোহাতি কিসকুর হেডে নিশ্চিত হয় ৪–২ ব্যবধানের জয়।

এই জয়ের মাধ্যমে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ, আর প্রথম ম্যাচেই কেটে গেল সেমিফাইনালের টিকিট।

এএন

Link copied!