ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল 

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১, ২০২৬, ০৪:৪১ পিএম

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে ঢাকায় পৌঁছেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার একটি প্রতিনিধি দল।

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি এবং জিম্বাবুয়ের ডা. মুখুলানি। দুই সদস্যের এই প্রতিনিধি দলটি ক্রিকেট প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত।

নির্বাচনের বিভিন্ন ধাপ, ভোটগ্রহণ কার্যক্রম এবং সামগ্রিক পরিবেশ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সফর শেষে তারা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে একটি বিস্তারিত পর্যবেক্ষণ প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে জমা দিতে পারেন।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচনের সময় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসতে পারে। সেই ধারাবাহিকতায় এই প্রতিনিধি দলের ঢাকা সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এম জি

Link copied!