ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২০, ২০২৬, ০১:৫১ পিএম

বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই

বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আব্দুস সাদেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি হিসেবে পরিচিত আব্দুস সাদেক সত্তর-আশির দশকে একসঙ্গে ফুটবল ও হকি খেলেছেন। ১৯৭২ সালে আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন তিনি। বাংলাদেশ হকি অধিনায়কের তালিকাতেও তার নাম প্রথম দিকেই রয়েছে। ১৯৭৮ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের ‘আর্মব্যান্ড’ ছিল তার হাতেই।

দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখায় ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। শুধু খেলোয়াড়ই নন, তিনি ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠকও।

আব্দুস সাদেকের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আব্দুস সাদেকের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক অনন্য অভিভাবক ও প্রকৃত কিংবদন্তিকে হারাল। তিনি একাধারে ফুটবল ও হকি-দুই ক্ষেত্রেই সমান দ্যুতি ছড়িয়েছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম হকি অধিনায়ক এবং আবাহনী ক্রীড়া চক্রের ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে দেশের ক্রীড়া ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। খেলোয়াড়ি জীবনের পর সংগঠক ও প্রশাসক হিসেবেও তিনি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ছিলেন।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এম জি

Link copied!