ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ তারকা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২০, ২০২৬, ০২:৪৭ পিএম

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ তারকা
কাসেমিরো, সান্তোস ও ইবানেজ

বিশ্বকাপের প্রথম দুটি গ্রুপ ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে এক ভিন্ন ধরনের বড় উদ্বেগ তৈরি হয়েছে সেলেসাও শিবিরে।

আগামী বুধবার স্কটিশদের সঙ্গে শুধু ড্র করলেই শীর্ষ দুইয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত হবে ব্রাজিলের, আর জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন।

কিন্তু এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের তিন নির্ভরযোগ্য খেলোয়াড়কে নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ এবং হাইতির বিপক্ষে জয়ের ম্যাচে ইবানেজ, কাসেমিরো ও ডগলাস সান্তোস একটি করে হলুদ কার্ড দেখেছেন।

নিয়ম অনুযায়ী, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তারা যদি আরেকবার হলুদ কার্ড পান, তবে প্রথম নকআউট রাউন্ডে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে তাদের।

উল্লেখ্য, বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে এবার একটি বড় পরিবর্তন এনেছে।

নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড এখন থেকে দুটি ধাপে সম্পূর্ণ মুছে ফেলা হবে।

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব বা দ্বিতীয় পর্ব শুরু হবে, তখন আগের সব কার্ড বাতিল হয়ে যাবে।

একইভাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব আবার একদম নতুন করে শুরু হবে।

তবে কোনো খেলোয়াড় যদি গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তবে এই ছাড় পাবেন না এবং প্রথম নকআউট রাউন্ডে নিষিদ্ধ থাকবেন তিনি।

এএন

Link copied!