ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ব্রাজিল ভক্তদের জন্য সুসংবাদ, মাঠে ফিরছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০১:০৮ পিএম

ব্রাজিল ভক্তদের জন্য সুসংবাদ, মাঠে ফিরছেন রোনালদিনহো

তাঁর নাম উচ্চারিত হলেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে ফুটবলের এক নির্মল আনন্দের ছবি। পরিসংখ্যান, ট্রফি কিংবা ব্যক্তিগত অর্জনের গণ্ডি পেরিয়ে তিনি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন খেলার খাঁটি সৌন্দর্যের এক চিরন্তন প্রতীক হিসেবে। 

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো সেই বিরল ফুটবলারদের একজন, যাঁকে স্মরণ করা হয় শুধু সাফল্যের জন্য নয়, ফুটবলকে জাদুকরি শিল্পে রূপ দেওয়ার ক্ষমতার জন্য। মাঠে বল পায়ে তাঁর চিরচেনা চওড়া হাসি, চোখ ধাঁধানো ড্রিবলিং, নো-লুক পাস এবং মুহূর্তেই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে চুরমার করে দেওয়ার দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে বছরের পর বছর।

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকা সেই রোনালদিনহো যদি ৪৬ বছর বয়সে আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন, তবে তা ব্রাজিল ভক্তদের জন্য নিঃসন্দেহে বছরের সেরা আনন্দের খবর। অবিশ্বাস্য শোনালেও ঠিক তেমনটাই ঘটতে যাচ্ছে। পেশাদার ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের এক দশকেরও বেশি সময় পর ইতালির সেরি সি (Série C) ক্লাব রাভেন্নার (Ravenna FC) সঙ্গে চুক্তি করেছেন রোনালদিনহো।

আবারও সবুজ গালিচায় ফেরার রোমাঞ্চকর ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে সাবেক এই ব্যালন ডি'অর জয়ী তারকা বলেন, আমি আবার বল নিয়ে নাচার জন্য অধীর আগ্রহে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে বিশুদ্ধ আনন্দের বিষয় ছিল এবং সেই আনন্দের চেতনা রাভেন্নায় নিয়ে যেতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। এবার মাঠে নতুন জাদু শুরু হোক!

রাভেন্না ক্লাবটির বর্তমান পরিচালনায় রয়েছেন সিপ্রিয়ানি রেস্তোরাঁ ব্র্যান্ডের কর্ণধার ইগনাজিও সিপ্রিয়ানি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, রোনালদিনহো আমার শৈশবের মহান আদর্শ ছিলেন। আমি দৃঢ়ভাবে আশা করি, ক্লাবটিতে তাঁর সম্পৃক্ততা নতুন প্রজন্মের সমর্থকদের রাভেন্নার প্রেমে পড়তে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী এই মহাতারকা সর্বশেষ ২০১৫ সালে দেশের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবল খেলেছিলেন। ইতালির ফুটবল অঙ্গনে এটি হতে যাচ্ছে রোনালদিনহোর দ্বিতীয় অধ্যায়। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের (AC Milan) জার্সিতে মাঠ কাঁপিয়েছিলেন।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আক্রমণাত্মক মিডফিল্ডার ২০০৫ সালে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ‘ব্যালন ডি’অর’ জয় করেছিলেন। ফুটবল মাঠে তাঁর এই রূপকথার মতো প্রত্যাবর্তনের ঘোষণা এরই মধ্যে ক্রীড়াবিশ্বে ব্যাপক আলোড়ন ও আলোচনার জন্ম দিয়েছে।

জেএইচআর

Link copied!