ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বেলজিয়াম, সেনেগালের বিদায় 

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০৮:০১ এএম

শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বেলজিয়াম, সেনেগালের বিদায় 

হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। নির্ধারিত সময়ের শেষদিকে দুই গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম সেখান থেকেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জয় তুলে নিয়েছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের দলটি।

সিয়াটলের ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছিল সেনেগাল। ২৫তম মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা।

বিরতির পর ৫৭তম মিনিটে ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় সেনেগালের হাতে। তখন অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল তাদের পরের রাউন্ডে ওঠা।

তবে শেষ কয়েক মিনিটে বদলে যায় পুরো চিত্র। ৮৬তম মিনিটে রোমেলু লুকাকু একটি গোল ফিরিয়ে দিয়ে বেলজিয়ামকে আশার আলো দেখান। মাত্র তিন মিনিট পর ইউরি টিলেমান্স সমতাসূচক গোল করলে ২-২ ব্যবধানে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালায়। টাইব্রেকারের অপেক্ষা যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই ১২০তম মিনিটে বেলজিয়ামের ইউরি টিলেমান্সকে পেনাল্টি বক্সে ফাউল করেন সেনেগালের লামিনে কামারা। ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

১২৫তম মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে নিজের জোড়া গোল পূর্ণ করেন টিলেমান্স। তার সেই গোলেই ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে বেলজিয়াম।

এই জয়ের ফলে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে বেলজিয়াম। পরবর্তী পর্বে তারা মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বসনিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।

এএন

Link copied!