ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধ

পিস্তল-গুলিসহ মূল হোতা অপু গ্রেপ্তার

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জুলাই ১, ২০২৬, ০৯:১৫ পিএম

পিস্তল-গুলিসহ মূল হোতা অপু গ্রেপ্তার

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মূল হোতা শীর্ষ সন্ত্রাসী আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

বুধবার ভোরে লক্ষ্মীপুর জেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অপু নগরীর কাটাবিল এলাকার শাহজাহান মিয়ার ছেলে এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অপুর স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে এই গুলির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে ডিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

ডিবি পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী 'অপু গ্রুপ' এবং 'সাব্বির গ্রুপ'-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে পরদিন দুপুরে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

এ ঘটনার পর গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে অপু ও সাব্বিরসহ জড়িত ৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার পর গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত জামসেদ হোসেন শ্রাবণকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ এবং আসিফ, আশিক ও ইমনকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।

ডিবির একটি সূত্র জানায়, প্রকাশ্যে গুলি চালিয়ে অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ ওরফে অপু সুকৌশলে দেশের বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াচ্ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় আজ ভোরে তাকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লায় এনে জিজ্ঞাসাবাদের পর সে ঘটনার দিন ব্যবহার করা অস্ত্রের সন্ধান দেয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, শীর্ষ সন্ত্রাসী অপুর বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরও একটি নতুন নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!