ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

শ্বাসরুদ্ধকর ম্যাচে কেইনের জোড়া গোল, ইংল্যান্ডের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১২:২১ এএম

শ্বাসরুদ্ধকর ম্যাচে কেইনের জোড়া গোল, ইংল্যান্ডের ঐতিহাসিক জয়

ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পারেনি থ্রি লায়নরা। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে শেষ পর্যন্ত দারুণ এক প্রত্যাবর্তন করেছে তারা। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংলিশরা।

ম্যাচের ৭৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের নিখুঁত ক্রস থেকে চমৎকার হেডে দলকে সমতায় ফেরান কেইন। এরপর ম্যাচের ৮৬তম মিনিটে আবারও প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এই তারকা স্ট্রাইকার। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে দল।

১৯৬৬ সালের পর বিশ্বকাপে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ার পর এবারই প্রথম কোনো ম্যাচ জিতে মাঠ ছাড়ল ইংল্যান্ড। আর সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের মহানায়ক অধিনায়ক হ্যারি কেইন নিজেই। অন্যদিকে প্রথমার্ধে অসাধারণ লড়াই করেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ডিআর কঙ্গোকে।

জেএইচআর

Link copied!