ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৮:২৩ পিএম

গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

শীর্ষ আদালতে জমা দেওয়া আবেদনে তামিলনাড়ু সরকার জানিয়েছে, রাজ্যে গরু জবাই সংক্রান্ত যে আইন রয়েছে, হাইকোর্টের রায় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে উচ্চ আদালত মূলত আইনের নির্ধারিত সীমা অতিক্রম করেছে এবং রাজ্যের আইনসভার কাজে হস্তক্ষেপ করেছে।

এর আগে চলতি বছরের মে মাসে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে। বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের বেঞ্চ নির্দেশ দেয়, পশু জবাই শুধু অনুমোদিত কসাইখানাতেই করা যাবে। একই সঙ্গে ঈদুল আজহাসহ অন্য যেকোনো দিন গরু জবাই ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্যের মুখ্য সচিব ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

তামিলনাড়ুর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল 'ইন্দু মাক্কাল কাচ্চি'র রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই আদেশ দেন। শুনানিতে আদালত সংবিধানের ৪৮ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, কোরবানি ঈদে গরু কোরবানি করা ইসলামের কোনো অপরিহার্য ধর্মীয় বিধান বা বাধ্যতামূলক উপায় নয়।

তবে সুপ্রিম কোর্টে দায়ের করা বিশেষ লিভ পিটিশনে থালাপতির সরকার স্পষ্ট করেছে, হাইকোর্টের এই নির্দেশ ‘তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮’-এর পরিপন্থী। ওই আইন অনুযায়ী, ১০ বছরের বেশি বয়সী যেসব গরু প্রজনন বা কাজের অনুপযুক্ত, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কেবল সেইসব পশু জবাইয়ের নিয়ম রয়েছে। ফলে হাইকোর্টের দেওয়া পাইকারি নিষেধাজ্ঞা আইনের পরিপন্থী ও অসংগতিপূর্ণ দাবি করে এর বাতিল চেয়েছে রাজ্য সরকার।

জেএইচআর

Link copied!