ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১২:১৬ এএম

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

ইরানে গত দুই দিনে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলার পর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে জরুরি আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে আরাগচি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ও যুদ্ধংদেহী বক্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি উল্লেখ করেন, এই হামলাগুলো আন্তর্জাতিক চুক্তি ভঙ্গের স্পষ্ট ইঙ্গিত এবং ওয়াশিংটনের দীর্ঘদিনের যুদ্ধমুখী নীতিরই ধারাবাহিকতা।

ইরানের বিভিন্ন অঞ্চলে চালানো যুক্তরাষ্ট্রের এই হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং একই সঙ্গে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর শর্তাবলির অবমাননা বলে অভিহিত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই ফোনালাপে আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মার্কিন সামরিক বাহিনীর যেকোনো ধরনের বেপরোয়া পদক্ষেপ সম্পর্কে সতর্ক করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তানের সেনাপ্রধানকে আরাগচি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের হামলা যদি অব্যাহত থাকে, তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ইরান যেকোনো সময় পাল্টা আঘাত ও আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

জেএইচআর

Link copied!