ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ১১:৩৯ এএম

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
ফাইল ছবি

বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে নেমেছিল ব্রাজিল। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন থেমে যায় শেষ ষোলোতেই। নরওয়ের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর হতাশ সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন দলের অন্যতম তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। একই সঙ্গে প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন।

বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক চোটে বিপাকে পড়ে ব্রাজিল। স্কোয়াড ঘোষণার পরই ইনজুরির কারণে ছিটকে যান রদ্রিগো ও এস্তেভাও। পরে আসর চলাকালে চোট পান রাফিনিয়া ও লুকাস পাকেতাও। ফলে আক্রমণভাগের বড় দায়িত্ব এসে পড়ে ভিনিসিয়ুসের কাঁধে।

দলের বিদায় হলেও ব্যক্তিগতভাবে ভালোই খেলেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। পাঁচ ম্যাচে চারটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। তবে শেষ ষোলোর ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় ব্রাজিলের।

পরাজয়ের পর কয়েকদিন নীরব থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন ভিনিসিয়ুস। তিনি জানান, বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা এতটাই গভীর ছিল যে তাৎক্ষণিকভাবে কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। নিজের অনুভূতিগুলো গুছিয়ে নিতে কয়েকদিন সময় লেগেছে বলেও উল্লেখ করেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে ভিনিসিয়ুস লেখেন, ‘বিশ্বকাপে আরেকটি হতাশাজনক অধ্যায়ের পর কী বলব, তা খুঁজে পাচ্ছিলাম না। পুরো টুর্নামেন্টজুড়ে আপনাদের সমর্থন এবং আমাদের স্বপ্নের প্রতি বিশ্বাস আমাকে অনুপ্রাণিত করেছে। তাই কোনো কথা না বলে থাকা ঠিক হতো না। নিজের অনুভূতিগুলো গুছিয়ে নিতে কয়েকটা দিন সময় প্রয়োজন ছিল।’

সমর্থকদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘ব্রাজিলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি, এই টুর্নামেন্টের জন্য কতটা পরিশ্রম করেছি এবং কতটা মনোযোগ দিয়েছি। আপনাদের এবং আমার পরিবারের জন্য বিশ্বকাপ জেতাই ছিল সবচেয়ে বড় লক্ষ্য। আমরা আরও অনেক দূর যেতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। এজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

ভবিষ্যতের প্রতিশ্রুতিও দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ব্রাজিলকে আবারও বিশ্বের সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

এএন

Link copied!