ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ১১:০৯ এএম

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার সাড়ে সাত ঘণ্টা পর মোহাম্মদ সাইম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাদিপুর মরাগাং বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইম নতুন বাস্তপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। তিনি বুদো বিশ্বাসের নাতি এবং দামুড়হুদা পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাচাদের সঙ্গে শামরার মাঠে মাছ ধরতে যায় সাইম। দুপুরের দিকে মরাগাং বিলে নামার পর একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিলের ভেতর থেকে সাইমের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সাইমের বাবা-মা ও স্বজনরা। তার অকাল মৃত্যুতে নতুন বাস্তপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএন

Link copied!