ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ১১:১০ এএম

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

বিশ্ব জনসংখ্যা দিবস আজ (১১ জুলাই)। জনসংখ্যা বৃদ্ধি, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং তরুণদের অধিকার ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো বিশ্বের ৯০টি দেশে দিবসটি উদযাপিত হয়। এরপর থেকে প্রতিবছরই এ আয়োজন অব্যাহত রয়েছে।

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’। তরুণ প্রজন্মের স্বপ্ন, অধিকার ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে এ বছরের কর্মসূচি সাজানো হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা জনসংখ্যা ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন এবং তরুণদের ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেছেন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আগামীকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও অনুষ্ঠানে অংশ নেবেন।

দিবসটি ঘিরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলোতে প্রকাশ করা হবে বিশেষ ক্রোড়পত্র।

বিশ্বব্যাপী জনসংখ্যা-সংক্রান্ত বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯৯০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিতভাবে দিবসটি পালিত হয়ে আসছে।

এএন

Link copied!