ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

জয়পুরহাটে বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

মো. আলী হাসান, জয়পুরহাট

মো. আলী হাসান, জয়পুরহাট

জুলাই ১১, ২০২৬, ১২:১৯ পিএম

জয়পুরহাটে বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় গ্রামবাসী ও বিজিবির যৌথ তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তিন ব্যক্তি এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

শনিবার ভোর ৪টার দিকে সীমান্তের ২৭৫/৮-এস সাব-পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভোররাতে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে বিএসএফ তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের আটকে দিয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে তাদের আবার চাপ দিয়ে শূন্যরেখায় পাঠিয়ে দেয়। বর্তমানে সীমান্তে উভয় বাহিনী শক্ত অবস্থানে রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে নড়াইল জেলার হাফিজুর রহমান (৬৫)-এর পরিচয় জানা গেলেও দুই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবি ও বিএসএফের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিরসনে যোগাযোগ এবং পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

এএন

Link copied!