ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রথম সন্তানের মা হচ্ছেন বিপাশা

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩০, ২০২২, ০১:৪৬ এএম

প্রথম সন্তানের মা হচ্ছেন বিপাশা

হরর ছবি ‘অ্যালোন’-এর সেটে দুজনের পরিচয়। ২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি করতে করতেই প্রেম। পরের বছরই বিয়ে করেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ছয় বছর পর এল সুসংবাদ প্রথম সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন বিপাশা ও করণ।

খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা। দুই তারকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই তারা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

চলতি বছরের এপ্রিলে ষষ্ঠ বিবাহবার্ষিকীতে করণের উদ্দেশে লিখেছিলেন, ‘আমার চোখে-মুখে হাসি ফিরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। সবকিছুর ঊর্ধ্বে তোমাকে ভালোবেসেই যাব।’

বিপাশার এই বার্তা পোস্ট করে তখন করণও লিখেছিলেন, ‘তোমাকেও ধন্যবাদ আমার জন্য সৌভাগ্য বয়ে আনার জন্য। তুমি আমার দেখা সবচেয়ে আনন্দময় মানুষ।’

করণকে শেষ পর্দায় দেখা যায় ওয়েব সিরিজ ‘কবুল হ্যায় ২.০’তে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন সুরভি জ্যোতি। বিপাশাকে দেখা যায় ক্রাইম থ্রিলার মিনি সিরিজ ‘ডেনজারস’-এ। ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত মডেল-অভিনেতা দিনো মারিয়ার সঙ্গে সম্পর্ক ছিল বিপাশার।

এরপর দীর্ঘ ৯ বছর জন আব্রাহামের সঙ্গে প্রেম ছিল বিপাশার। ২০১১ সালে জনের সঙ্গে বহুল আলোচিত প্রেম ভাঙার পর অভিনেতা হারমান বাওয়াজার সঙ্গে সম্পর্ক ছিল।

তবে ২০১৪ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে বিপাশার আগে দুই অভিনেত্রীকে বিয়ে করেছিলেন করণ। প্রথম স্ত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে বিয়ে টেকে মাত্র এক বছর। পরে ২০১২ সালে জেনিফার উইঙ্গটকে বিয়ে করেন। ২০১৪ সালে সে বিয়েও ভেঙে যায়।

Link copied!