ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নজরুলের ‘বনের পাপিয়া’য় ফারহানা মিলি

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৭, ২০২২, ০৪:১৯ এএম

নজরুলের ‘বনের পাপিয়া’য় ফারহানা মিলি

‘আজো কাঁদে কাননে কোয়েলিয়া, চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা কুহরিছে পাপিয়া’। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবদ্দশায় বহু গান লিখেছেন। তার গানের কথায় মাধুর্য তুলে ধরতে বহু পাখির নাম উল্লেখ করেছেন। সেসব পাখির মধ্যে পাপিয়া নামটি বহু গানে ব্যবহারও করেছেন।

এমনকি ‘বনের পাপিয়া’ (যা কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ শিউলি মালায় পরবর্তী সময়ে গল্প রচনায় অন্তর্ভুক্ত হয়েছে) নামে একটি ছোটগল্পও লিখেছিলেন।

সেই গল্প থেকে বাংলাদেশে নানান সময়ে নাটক নির্মিত হয়েছে। আগামী ২৯ আগস্ট কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘বনের পাপিয়া’।

নাটকটির নাট্যরূপ দিয়েছেন গুণী অভিনেতা খায়রুল আলম সবুজ। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র রমলা। রমলা চরিত্রেই অভিনয় করবেন ফারহানা মিলি। মি. মিত্র ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট।

এক বছর হলো রমলার সঙ্গে তার বিয়ে হয়েছে। আর এক বছরে মি. মিত্র রমলাকে যতটা চিনেছে, তার চেয়ে অচেনা অংশই যেন বেশি। ভীষণ অভিমানী, একরোখা স্বভাবের মেয়ে রমলা। সে আপন মনে, আপন ভুবনে থাকতে ভালোবাসে। মি. মিত্র যেন স্ত্রীকে ভয় করেই চলেন। কেননা, রমলা শ্বশুরবাড়িতে আসার সময় প্রচুর অর্থ, সম্পত্তি নিয়ে এসেছে।

এমনকি চাকরিটাও রমলার বাবার দেয়া। রমলাকে তিনি তার আপন ভুবনে থাকতে বাধা দেন না। কিন্তু মাঝে মাঝে বিরক্তিও যে লাগে না তা নয়, এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কিঞ্চিত মনোমালিন্য হয়। এগিয়ে যায় গল্প।

এর আগে এই রমলা চরিত্রে সুরাইয়া হুদা রাত্রি, গোলাম ফরিদা ছন্দা, সানজিদা প্রীতিসহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার ‘বনের পাপিয়া’ নাটকে রমলা চরিত্রে অভিনয় করবেন ফারহানা মিলি। বিষয়টি নিশ্চিত করেছেন ফারহানা মিলি নিজেই।

ফারহানা মিলি বলেন, ‘আমার কাছে শ্রদ্ধেয় খায়রুল আলম সবুজ আঙ্কেলের নাট্যরূপ দেয়া বনের পাপিয়া নাটকের স্ক্রিপ্ট এসেছে। সংলাপ যথেষ্ট সুন্দর এবং কঠিনও বকি। আমি বেশ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি এই নাটকে রমলা চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য। চরিত্র অনুযায়ী পোষাক কেমন হতে পারে তারও প্রস্তুতি নিতে হচ্ছে। সত্যি বলতে কী এই ধরনের চরিত্রে অভিনয় করার পূর্বপ্রস্তুতিটাও ভীষণ জরুরী।

এর আগেও যেহেতু এই চরিত্রে আমাদের দেশের বেশ কয়েকজন গুনী অভিনেত্রী অভিনয করেছেন। তাই সে ক্ষেত্রে এটাও আমার জন্য একটা চ্যালেঞ্জও বলা যেতে পারে। তবে আমার চেষ্টার ত্রুটি থাকবেনা।’

এদিকে আমেরিকা থেকে দেশে ফিরে মিলি ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকের মঞ্চায়নে অভিনয় করেছেন। এছাড়া এরইমধ্যে তিনি সোহেল রানা ইমনের পরিচালনায় ‘ইলিশ’ নামের একটি নাটকেও অভিনয় করেছেন।
 

Link copied!