ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘বর্ডার’ আসছে সেপ্টেম্বরে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২২, ০২:৩৫ এএম

‘বর্ডার’ আসছে সেপ্টেম্বরে

নতুন সিনেমা ‘বর্ডার’ নিয়ে হাজির হচ্ছেন চলচ্চিত্র পরিচালক সৈকত নাসির। সেপ্টেম্বরের ৯ তারিখ মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগে সিনেমাটির প্রচারের স্বার্থে প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে।

সিনেমার নাম শুনে বোঝা যাচ্ছে, বর্ডার এলাকার নানা ঘটনা নিয়ে এর কাহিনি আবর্তিত হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ঘিরে গড়ে ওঠা গ্যাং এই সিনেমার প্রেক্ষাপট। সে সঙ্গে উপজীব্য সেখানকার মানুষের জীবনচক্র।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সাঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট। আর পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। 

Link copied!