ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মনির বিউটি লাউঞ্জের ছবিতে প্রশংসিত শাহনূর

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২২, ০২:৩৯ এএম

মনির বিউটি লাউঞ্জের ছবিতে প্রশংসিত শাহনূর

চিত্রনায়িকা শাহনূর দুই দশকেরও বেশি সময় ধরে সিনেমাতে অভিনয় করছেন। অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় তিনি সিনেমার স্থির চিত্রগ্রাহকের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোগ্রাফারদের ক্যামেরার ফ্রেমে নিজেকে বন্দি করেছেন। সেসব ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিতও হয়েছে। কিন্তু এবার যেন একটু ভিন্নরকম আয়োজনে ছবি তুলেছেন শাহনূর।

বাংলাদেশের তরুণ মেধাবী মেকআপ আর্টিস্ট মনির হোসেনের বিউটি লাউঞ্জ ‘মনির বিউটি লাউঞ্জ’র আয়োজনে শাহনূর একটি ফটোশুটে অংশ নিয়েছেন সম্প্রতি। মনিরের হাতের নিখুঁত মেকআপে শাহনূর নিজেকে আরও মোহনীর সুন্দরী রূপে নিজেকে তুলে ধরেছেন। মনির বিউটি লাউঞ্জেরই ফটোগ্রাফার নেয়ামুলের ক্যামেরার ফ্রেমে শাহনূর নিজেকে বন্দি করেন।

সেসব কিছু ছবি শাহনূর নিজের ফেসবুকে পোস্ট করার পর অনেকেই তার এই নান্দনিক উপস্থিতিটার ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই এটাও লিখেছেন, ছবিতে এতটা সুন্দরভাবে এর আগে কখনো তিনি নিজেকে উপস্থাপন করতে পারেননি। এর পুরো কৃতিত্ব তাই মনির হোসেনেরই বলা চলে।

শাহনূর বলেন, ‘আমাকে সুন্দরভাবে উপস্থাপনের পুরো কৃতিত্ব আসলে মনিরের। মনিরের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। এত চমৎকারভাবে তিনি আমাকে নিখুঁতভাবে উপস্থাপন করেছেন যে, ছবিগুলো যারাই দেখছেন তারাই বিশেষত মেকআপের প্রশংসা করছেন।

অবশ্যই যিনি ছবি তুলেছেন, তিনি চমৎকার ছবি তোলেন। পুরো মনির বিউটি লাউঞ্জের জন্য আমার শুভকামনা। আগামীতে তারা আরও ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত হবে— এমনটাই প্রত্যাশা আমার।’

মনির হোসেন বলেন,‘ আমি দীর্ঘ ১৫ বছর যাবৎ মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছি। মনির বিউটি লাউঞ্জে চার বছর হতে চলেছে। চেষ্টা করছি শিল্পীদের যতটা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। শাহনূর আপাকে নিয়ে এবারই প্রথম এমন আয়োজনে কাজ করা হলো। তিনি এই কাজে সন্তুষ্ট হয়েছেন— এটাই আমার পরিশ্রমের ফল। ছবিগুলো দেখে সবাই মেকআপের এবং ফটোগ্রাফির প্রশংসা করছেন— এটাই আমাদের অর্জন।’

উল্লেখ্য, শাহনূর অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমাটি আগামী ১৯ আগস্ট মুক্তি পাবে। এছাড়াও শিগগিরই মুক্তি পাবে শাহনূর অভিনীত রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি।

Link copied!