ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ওয়েব ফিল্ম ও মঞ্চনাটকে সুইটি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২২, ০৬:৪৩ এএম

ওয়েব ফিল্ম ও মঞ্চনাটকে সুইটি

তানভীন সুইটি, অভিনয়ের সঙ্গে আওয়ামী রাজনীতির সাথেও সম্পৃক্ত তিনি। গেলো ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে, পরবর্তীতে পদ্মা সেতুতে এবং তারপর আবারও ৩২ নম্বরে শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিকে তানভীন সুইটি এরই মধ্যে বঙ্গবন্ধুর সবচেয়ে ছোট সন্তান শেখ রাসেলকে নিয়ে নির্মিত ‘রাসেলের জন্য অপেক্ষা’তে অভিনয় করেছেন। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এটি নির্মাণ করছেন নূর এ আলম। এই সিনেমায় সুইটি অভিনয় করেছেন রাসেলের শিক্ষিকার চরিত্রে। আবার একটি ওটিটি প্ল্যাটফরমের জন্য তানভীর সুইটি অনম বিশ্বাসের পরিচালনায় ‘দুই দিনের দুনিয়া’ নামক একটি ওয়েব ফিল্মেও কাজ শেষ করেছেন।

‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘এটি মূলত শ্রদ্ধেয় সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। এর চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের ভাই। সেলিনা হোসেনের উপন্যাস ‘রাসেলের জন্য অপেক্ষা’র মূল গল্প হচ্ছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে।

শেখ রাসেল ছিল রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। একসময় বাদাম বিক্রেতা দুলালের সঙ্গে তার খুব ভাব হয়। একদিন রাসেল হারিয়ে যায়। এই গল্প রাসেলের সাথে দুলালের নিঃস্বার্থ বন্ধুত্বের। এই গল্প বন্ধুর জন্য বন্ধুর অপেক্ষার। 

এই গল্পে আমি রাসেলের শিক্ষকের চরিত্রে অভিনয় করেনছি। শুটিং করতে গিয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। সত্যি বলতে জাতির পিতাকে ঘিরে নানান ধরনের গল্পে সিনেমা নির্মিত হচ্ছে। কিন্তু ১রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমাটি ভীষণ আবেগময়।

এতে কাজ করে খুব ভালো লেগেছে।’ সুইটি জানান, অনম বিশ্বাসের ‘দুই দিনের দুনিয়া’তে কাজ করেও ভালো লেগেছে। এছাড়াও শিগগিরই তিনি শাহীন-জাফরুল পরিচালিত ‘মাইক’ সিনেমার ডাবিংয়ে অংশ  নেবেন। মঞ্চেও নিয়মিত অভিনয় করছেন তিনি। এরই মধ্যে  রামেন্দু মজুমদারের নির্দেশনায় ‘পোহালে শর্বরী’ নাটকের মঞ্চায়নে অভিনয় করেছেন সুইটি। এ নাটকে অভিনয় করেও ভীষণ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তিনি জানান, আগামী মাসেই এ নাটকের মঞ্চায়ন হবে। কিছুদিন আগে তিনি ময়ূক বারীর নির্দেশনায় ‘সাথী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বাংলাভিশনে প্রচার চলতি ধারাবাহিক নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ সিজন টু’তেও অভিনয় করছেন তিনি।

Link copied!