ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

১৫ একক ও খণ্ড নাটকে স্বর্ণলতা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২২, ০২:৩৭ এএম

১৫ একক ও খণ্ড নাটকে স্বর্ণলতা

সাধারণত অভিনয়শিল্পীদের ঈদ উৎসব এলে অনেক অনেক নাটকে অভিনয় করতে দেখা যায়। কিন্তু কোনো উৎসব ছাড়াই এরই মধ্যে পাঁচটি খণ্ড নাটক ও ১০টি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা। খণ্ড নাটকগুলো এবং পাঁচটি নতুন ধারাবাহিক নাটক রয়েছে প্রচারের অপেক্ষায়।

খণ্ড নাটকগুলো হচ্ছে মাসুদ রানা অনিকের ‘আজ আমার বউয়ের বিয়ে’, বাবু সিদ্দিকীর ‘পলাতক’, আলমগীর সাগরের ‘বদের মেয়ে জ্যোৎস্না’,‘ মাইক মজিদ’ ও এস কে শুভ’র ‘দুই নাম্বার’। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে স্বর্ণলতা অভিনীত শামস করিম পরিচালিত ‘বউ দৌড়’, মাইদুল রাকিব পরিচালিত ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’,‘ কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’, হিমু আকরাম পরিচালিত ‘শান্তি মলম ১০ টাকা’, পারভেজ আমিন পরিচালিত ‘আগুন পাখি’।

এছাড়াও প্রচারের অপেক্ষায় রয়েছে নতুন পাঁচ ধারাবাহিক কায়সার আহমেদর ‘জাদু নগর’, ‘স্বপ্নের রানী’, নিয়াজী রিপনের ‘পাল্টা হাওয়া’, রুমান রুনির ‘আমাদের সঙ্গেই থাকুন’ আল হাজেনের ‘মুন্না+নূরজাহান’। স্বর্ণলতা গতকাল মানিকগঞ্জে কায়সার আহমেদের পরিচালনায় দীপ্ত টিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’র শুটিংয়ে অংশ নেন।

তবে মাঝে বেশ কয়েকদিন শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। কারণ গেল ২৮ জুন স্বর্ণলতা তার বাবা অনিল দেবনাথ’কে হারান। বাবা হারানোর শোক কাটিয়ে উঠা একজন মেয়ের জন্য অনেক কঠিন। নিজের ব্যস্ততা প্রসঙ্গে স্বর্ণলতা বলেন, ‘সত্যি বলতে কী বাবাকে হারানোর পর অনেকটাই ভেঙে পড়েছি।

একজন সন্তানের কাছে তার বাবা যে কত বড় একটা শক্তি সেটা আসলে ভাষায় প্রকাশের নয়। বাবা নেই এটা ভাবতে গেলেই মনটা খুব খারাপ হয়ে যায়। তারপরও বাবাকে হারানোর কষ্টকে বুকে নিয়েই শুটিংয়ে ফিরেছি। আমি কম সময়ে বেশ ভালো ভালো গল্পে গুণী নির্মাতাদের নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছি। এখনো করছি।

আমি আমার অবস্থান থেকে নিজের অভিনয়কে যতোটা সমৃদ্ধ করা যায়, সেই চেষ্টাটাই করছি প্রতিনিয়ত। কিছুটা হলেও নির্মাতারা আমার কাজে সন্তুষ্ট বিধায় আমাকে তারা নিয়মিত কাজে নিচ্ছেন। এখানেই আমার নিজের ভালোলাগা। তবে আমি নিজে কিছুটা সন্তুষ্ট আমার কাজ নিয়ে।

তবে স্বপ্ন আমার অনেক বড়। মাত্রতো পথচলা শুরু। আমার অনেক স্বপ্নের চরিত্র আছে। সেসব চরিত্রে কাজ করে অভিনয়ে নিজের সন্তুষ্টি অর্জন করতে চাই।’ স্বর্ণলতা জানান এরপর আগামী ২৭ ও ২৮ আগস্ট তিনি ‘আগুন পাখি’ ধারাবাহিকের শুটিং-এ অংশ নিবেন।
 

Link copied!