ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যদি জন্মদিনে ফিরে আসেন পপি!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১০, ২০২২, ০১:৩৮ এএম

যদি জন্মদিনে ফিরে আসেন পপি!

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি প্রায় দুবছর যাবৎ নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন। অনেকেই বলেছেন তিনি বিয়ে করেছেন, তার সন্তানও হয়েছে। কিন্তু এ দুটি খবরের একটিরও সত্যতা মেলেনি। আবার কেনইবা তিনি নিজেকে আড়ালে রেখেছেন, তারও কোনো খবর পাওয়া যাচ্ছে না।

পপিকে চলচ্চিত্র-সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে বা কোনো তারকার ঘরোয়া কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না। কোনো অভিমান বা কারো ওপর কোনো রাগ থেকে তিনি নিজেকে আড়াল করেছেন কী না— সে বিষয়েও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। যে কারণে আদৌ পপি আর কোনোদিন চলচ্চিত্রে অভিনয়ে ফিরবেন কি-না সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া না।

পপির হঠাৎ আড়াল হয়ে যাবার কারণে তার চলতি কয়েকটি সিনেমার কাজ বন্ধ হয়েই আছে। সিনেমাগুলোর ভবিষ্যৎ কী, তা নিয়ে পরিচালকরাই রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। আবার সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমার কাজ পপি শেষ করেছিলেন।

তবে সিনেমা মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সিনেমা মুক্তির সময় সিনেমার প্রধান নায়িকা প্রচারে থাকলে সিনেমাটি দেখতে দর্শকের আগ্রহ জন্মায়। কিন্তু সেদিক বিবেচনায় ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলে পপির অনুপস্থিতি সিনেমাটির ব্যবসায়িক দিক কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হবে। মাঝে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় তিনি হঠাৎ ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন।

এর বাইরে পপি তার ব্যক্তিজীবন নিয়ে আর কোনো শব্দ উচ্চারণ করেননি। কী এমন ঘটনা ঘটেছে যে, পপি নিজেকে একেবারেই আড়াল করে নিয়েছেন। আদৌ আর কোনোদিন অভিনয়ে তার ফেরা হবে কি-না, সে বিষয়েও নিশ্চিত কেউ কিছু বলতে পারছেন না। চলচ্চিত্রের সিনিয়র কয়েকজন তারকা শিল্পী আবার পপির এই উধাও হয়ে যাওয়াটা ভালোভাবে নিতে পারছেন না।

তাদের ভাষ্যমতে, পপি এ দেশের একজন জনপ্রিয় নায়িকা। বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তও। পপি নিজের মতো করে আড়ালে থাকলেও রাষ্ট্রেরই দায়িত্ব যে তিনি যেখানে আছেন, যেভাবে আছেন— ঠিকঠাকভাবে আছেন তো! বিষয়টি নিশ্চিত করাও শিল্পী সমিতিরও দায়িত্ব বটে। শিল্পীদের কল্যাণে শিল্পীদের পাশে থাকারই কথা শিল্পী সমিতির।

তাই শিল্পী সমিতিরও উচিত পপিকে নিয়ে সঠিক একটি তথ্য প্রদান করা যে, তিনি যেখানে আছেন ভালো আছেন। একজন শিল্পী দেশের সম্পদ। তার এভাবে আড়াল হয়ে যাওয়াটা শঙ্কার বিষয় হয়েই দাঁড়ায়।

এদিকে আজ পপির জন্মদিন। জন্মদিনে পপি সব সময়ই তার পরিবারকে নিয়ে উদ্যাপন করতেন। কিন্তু এখন কীভাবে তিনি তার জন্মদিন উদ্যাপন করবেন, তাও যেন অজানা থেকে যাচ্ছে। যদি জন্মদিনেই পপি আড়াল ভেঙে ফিরে আসতেন, তবে হয়তো তাকে নিয়ে ধোঁয়াশাটা স্পষ্ট হতো।

দিনটিকেও উদযাপন করা যেতো। তারপরও পপি যেখানেই আছেন-ভালো থাকুন, সুস্থ থাকুন-এটাই সবার কামনা।

Link copied!