ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভালো বউ হতে চান সালওয়া

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১২, ২০২২, ০১:২৮ এএম

ভালো বউ হতে চান সালওয়া

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে পা রেখেছিলেন শোবিজে। এরপর নাম লেখান সিনেমায়। এরই মধ্যে চারটি সিনেমায় কাজ করে ফেলেছেন। বড় পর্দায় তার অভিষেক হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর, ‘বীরত্ব’ সিনেমার মাধ্যমে। তিনি নিশাত নাওয়ার সালওয়া। ‘বীরত্ব’ তার অভিনয় করা তৃতীয় সিনেমা।

তবে এই সিনেমার মাধ্যমেই তিনি ঢাকাই সিনেমায় আত্মপ্রকাশ করছেন। ফলে অভিনেত্রীর মনে কাজ করছে অসামান্য উচ্ছ্বাস ও উত্তেজনা। সিনেমায় কাজ করলেও সালওয়ার ইচ্ছে হলো, ভবিষ্যতে একজন ভালো বউ হবেন।

জনি হকের প্রযোজনায় ‘মামানামা-আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানে মাহমুদ মানজুরের সঞ্চালনায় তিনি এমন ভাবনার কথা জানান। সালওয়ার ভাষ্য, ‘আমি একজন ভালো বউ হতে চাই ভবিষ্যতে, ভালো মা হতে চাই। টুইন বেবি আমার খুব ভালো লাগে। আল্লাহর কাছে দোয়া করি, আমার যেন টুইন বেবি হয়।’

বিয়ে নিয়ে যেহেতু ভাবছেন, তাহলে কবে নাগাদ শুভকাজটা সারবেন সালওয়া? কৌশলী উত্তরে অভিনেত্রী বললেন, ‘বিয়েশাদি তো আল্লাহর হাতে। যখন হবে, তখন অনেক ধুমধাম করে বিয়ে করব। সবাইকে দাওয়াত দেবো।’

‘বীরত্ব’র আগে যে দুটি সিনেমায় কাজ করেছেন সালওয়া, সেগুলো হলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘এই তুমি সেই তুমি’ ও ‘বুবুজান’। আপাতত নতুন কোনো সিনেমায় যুক্ত হচ্ছেন না তিনি। জানালেন, বড় পর্দায় অভিষেক হওয়ার পর নতুন কাজের সিদ্ধান্ত নেবেন।
 

Link copied!