ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লন্ডন যাচ্ছেন তানিন তানহা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১৫, ২০২২, ০১:৩০ এএম

লন্ডন যাচ্ছেন তানিন তানহা

উচ্চশিক্ষা গ্রহণের জন্য এই প্রজন্মের অভিনেত্রী তানিন তানহা আজ রাতের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। তানিন জানান, লন্ডনের পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে তিনি বিজনেস অ্যান্ড ম্যানেজম্যান্ট বিষয়ে মাস্টার্স করতে যাচ্ছেন।

তানিন তানহা জানান এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো মাস্টার্স করছেন। মাস্টার্স শেষে আবার তিনি দেশে ফিরে যথারীতি অভিনয়ে ফিরবেন। লাগবে পুরোপুরি তিন বছর। এমনটাই জানালেন তিনি। তানিন তানহা টঙ্গী পাইলট স্কুল থেকে এসএসসি, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ থেকে এইচএসসি।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন তিতুমীর কলেজ থেকে ইসলামিক হিস্ট্ররি অ্যান্ড কালচার বিষয়ে অনার্স মাস্টার্স করেন। স্টামফোর্ড ইউনিভার্সিটিতে তিনি ফিল্ম অ্যান্ড মিডিয়ায় মাস্টার্স করছিলেন। এই মাস্টার্স চলতি অবস্থাতেই তিনি চলে যাচ্ছেন লন্ডনে।

তানিন তানহা বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সবার দোয়ায় ইনশাআল্লাহ আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছি। আগামী এক বছরে মাস্টার্স শেষ করবো।

পরের দু’বছর সেখানেই ওয়ার্ক পারমিট নিয়ে থাকার ইচ্ছে আছে। এরপর দেশে ফিরব। সেঙ্গ আমার স্বামীও যাচ্ছেন। সবার কাছে দোয়া চাই যেন সব ঠিকঠাক মতো শেষ করতে পারি।’

উল্লেখ্য, ২০১৪ সালে লাক্স চ্যানেলআই সুপারস্টার প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন তানিন তানহা। মূলত তানিন তানহা আলোচনায় আসেন মীর সাব্বির পরিচালিত প্রথম সরকারী অনুদানে নির্মিত সিনেমা ‘রাত জাগা ফুল’ সিনেমাতে অভিনয় করে। এই সিনেমাতে তানিন তানহা শাদে শাহরিয়ারের প্রেমিকা এবং মাজনুন মিজানের স্ত্রীর চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন।

তানিন তানহা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ও ‘প্রিয়াংকা’। সিনেমাতে অভিনয়ের পাশাপাশি নাটকেও বিগতদিনে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন তানিন তানহা।

বিটিভিতে প্রচার চলতি মীর সাব্বির পরিচালিত ‘বিদেশি ছেলে’ ধারাবাহিক নাটকে তিনি অভিনয় করেছেন। ২৬ পর্বের এই ধারাবাহিকে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।

Link copied!