ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি নতুন ক্যাম্পাসে ক্লাস উদ্বোধন

‘শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়’

ইসলাম রকিব ও আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

ইসলাম রকিব ও আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

অক্টোবর ৪, ২০২২, ০১:৫৩ এএম

‘শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়’

চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার নতুন ক্যাম্পাসে ক্লাস উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরতলীর ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে  ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি কোনো একসময় পত্রিকার পাতায় দেখেছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা। যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়া সারা পৃথিবীর শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের জায়গা। সেই স্বপ্নের কথা মনে করে আমারও ইচ্ছা হয়েছিল চুয়াডাঙ্গাতে আমি একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করব। তাই ইতিহাসের সাক্ষী হিসেবে প্রথম রাজধানী অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে চুয়াডাঙ্গা জেলায় সর্বপ্রথম অস্থায়ী রাজধানী প্রতিষ্ঠার একটি পরিকল্পনা তৈরি হয়েছিল।

সেই পরিকল্পনা অনুযায়ী এ অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গায় বসে বহির্বিশ্বের সাথে যোগাযোগ প্রচার-প্রচারণা, মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ের কার্যক্রম পরিচালনা যখন একেবারে দোরগোঁড়ায়, ঠিক তখনই পাকিস্তানি শাসকরা বিষয়টি বুঝতে পেরে এখানে মুহুর্মুহু বিমান হামলা চালাতে থাকে। ফলে বাধ্য হয়ে এ রাজধানী চলে যায় মেহেরপুরের মুজিবনগরের  বৈদ্যনাথ তলায়। কিন্তু চুয়াডাঙ্গায় যে প্রথম রাজধানী স্থাপিত হয়েছিল সেটি কে স্বীকৃতিতে  দিতে এবং সেই ঐতিহাসিক প্রথম রাজধানীর নামটি ধরে রাখতেই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ।  

দেড় কোটি টাকা স্থায়ী আমানত জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমতি প্রার্থনা করা হয় ইউজিসির কাছে। সারা বাংলাদেশ থেকে ৯৬টি আবেদনের মধ্য থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে আটটি বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিয়েছিলেন তার মধ্যে চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ অন্যতম।

২০১২ সালের ১৪ মার্চ এ বিশ্ববিদ্যালয়ের অনুমতির পর থেকে পাঠদান কার্যক্রম শুরু করা হয় চুয়াডাঙ্গার অস্থায়ী ক্যাম্পাসে। যে ক্যাম্পাসটি এতদিন ভাড়ায় চালিত হতো। বহু কাঙ্ক্ষিত নিজস্ব ক্যাম্পাসে আজকে ক্লাস শুরু হলো আনুষ্ঠানিকভাবে। ইউনিভার্সিটির নিজস্ব আয় ও আমার ব্যক্তিগত তহবিল থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য ৫২ বিঘা জমি ক্রয় করে তার উপর ছয়তলা বিশিষ্ট প্রশাসনিক ও একাডেমিক ভবন তৈরি করা হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনায় এ ভবনকে বেজ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাজানো হবে মনোমুগ্ধকরভাবে। আমার বিশ্বাস, পিছিয়ে পড়া চুয়াডাঙ্গাবাসীর উচ্চশিক্ষার দ্বার উন্মোচনের জন্য এই বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোর্য়াদ্দার টোটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. নাহিদ পারভেজ, পরিচালক অর্থ প্রফেসর আব্দুল মজিদ, প্রশাসনিক কর্মকর্তা মফিজুল হক, ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম সরদার শান্ত, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইসলাম রকিবসহ সাংবাদিক নেতারা।

 

Link copied!