ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মা হারালেন অভিনেত্রী ঈশিতা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ১১, ২০২২, ০৪:৩৩ এএম

মা হারালেন অভিনেত্রী ঈশিতা

জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী মারা গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেছেন ঈশিতার ঘনিষ্ঠজন, গণমাধ্যমকর্মী রুম্মান রশীদ খান।

তিনি জানান, সাড়ে তিন বছর যাবৎ ঘাতক ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ঈশিতার মা। কিন্তু জীবনের উদ্যানে আর ফিরতে পারেননি। উত্তরার বাসা থেকে মায়ের মরদেহ সাভারে নিয়ে যাচ্ছেন ঈশিতা। সেখানেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করবেন। ঈশিতা শোবিজে কখনই নিয়মিত কিংবা তুমুল ব্যস্ততায় কাজ করেননি। বেছে বেছে সময় নিয়ে করেছেন। কিন্তু মা জাহানারা অসুস্থ হওয়ার পর থেকে সেটা থেকেও বিরতি নেন অভিনেত্রী। সারাক্ষণ তার মনে ভয় কাজ করত, কাজের ফাঁকে যদি মাকে হারিয়ে ফেলেন! এ কারণে অনেক লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন ঈশিতা। কিন্তু মাকে ফেরাতে পারলেন না।

উল্লেখ্য, মাত্র তিন বছর বয়সে টেলিভিশনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে তার পথচলা শুরু। পরবর্তীতে বড় হয়ে টিভি নাটকে আত্মপ্রকাশ করেন। শুধু অভিনয় নয়, ঈশিতা তার মেধার স্বাক্ষর রেখেছেন আরও কয়েকটি ক্ষেত্রে। গায়িকা হিসেবে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন; তার সাতটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।

এছাড়া লেখক হিসেবেও তিনি দুটি বই প্রকাশ করেছেন। শুধু তাই নয়, উপস্থাপনার মঞ্চেও দ্যুতি ছড়িয়েছেন এই সুহাসিনী। তার এই নান্দনিক পথচলায় মা জাহানারা সবসময় সমর্থন দিয়েছিলেন, পাশে থেকেছিলেন। তাই মাকে হারিয়ে নিস্তব্ধ অভিনেত্রী।
 

Link copied!