ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মনের মানুষ খুঁজছেন মৌমিতা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২২, ০৫:২৮ এএম

মনের মানুষ খুঁজছেন মৌমিতা

বরেণ্য পরিচালক ছটকু আহমেদের পরিচালনায় সরকারি অনুদানের ‘আহারে জীবন’ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী মৌমিতা মৌ। বর্তমান এ সিনেমার কাজ নিয়েই ব্যস্ততা তার। রঙিন পর্দার মানুষ হলেও ব্যস্ত সময় থেকে ব্যক্তিজীবন নিয়ে ভাবতে হয় তাকে।

পরিবারের আগ্রহ থেকে বিয়ের জন্য মানসিক প্রস্তুতি রয়েছে বলে জানালেন ‘মাটির পরী’ সিনেমার এ নায়িকা। তিনি বলেন, মিডিয়াতে নিয়মিত কাজ করলেও আমার ব্যক্তিজীবন নিয়ে চিন্তা করেন পরিবার। পরিবার থেকে আমার বিয়ে নিয়ে চাপ রয়েছে। এ কারণে আমি নিজেও মানসিকভাবে অনেকটা প্রস্তুত বিয়ের জন্য। এখন মনের মতো মানুষ খুঁজছি। একজন ভালো মনের মানুষ বলে যাকে! মানুষ হিসেবে অবশ্যই ভালো হওয়া জরুরি। এমন একজন মানুষ পেলেই বিয়ে করব আমি।

‘আহারে জীবন’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, আমার ক্যারিয়ারে খুব কমই গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছি। এই সিনেমায় অনেক গুণী শিল্পী রয়েছেন। এ কারণে আমি খুব উচ্ছ্বসিত। এতে কাজের সুযোগ পেয়ে পরিচালক ছটকু আহমেদ স্যার ও আমার বন্ধু নির্মাতা তাজু কামরুলকে বিশেষ ধন্যবাদ।

উল্লেখ্য, ‘তোমার আছি তোমারই থাকবো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মৌমিতা মৌর। ২০১৪ সালে সিনেমাটি মুক্তির পর তুই শুধু আমার, মাটির পরী, মাস্তানী, অন্তর্জ্বালা, অন্ধকার জগৎ ও রাগী সিনেমায় দেখা গেছে তাকে।
 

Link copied!