ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তাদের স্কুল জীবনে ফেরা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

মার্চ ১৮, ২০২৩, ১২:১২ পিএম

তাদের স্কুল জীবনে ফেরা

ছবিগুলো দেখে চমকে ওঠার মতো। যেন সত্যি সত্যি স্কুল জীবনে ফিরে গেছেন সাজু খাদেম, নাজনীন হাসান চুমকি, আহসান হাবিব নাসিমদের মতো অভিনেতারা। পরনে তাদের স্কুলের সাদা-নীল পোশাক। অভিব্যক্তিতে শৈশবে ফিরে যাওয়ার আনন্দ। গত বৃহস্পতিবার সোশ্যাল হ্যান্ডেলে এমনই কিছু ছবি প্রকাশ করেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। ছবিগুলোর রহস্য উন্মোচন করলেন অভিনেতা সাজু খাদেম। 

তিনি জানান, এটি মূলত একটি নাটকের ছবি। যার শুটিং গত বৃহস্পতিবার সকাল থেকে চলছে কক্সবাজার সমুদ্র সৈকতে। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও নির্দেশনায় নাটকটির নাম— ‘আজ আমাদের ছুটি’। কক্সবাজার থেকে অভিনেতা বলেন, ‘বহুকাল পর সবাই যখন স্কুল ড্রেস পরে শুটিংয়ে নামলাম, তখন মনে হলো নিজেদের শৈশবটাকে সত্যিই ফিরে পেয়েছি। সবাই যেন স্কুলজীবনে ফিরে গেছি। শুটিং করছি অনেক মজা করে। আমার মনে হচ্ছে, নাটকটি বিশেষ কিছু হবে।’

ঈদের জন্য নির্মাণ চলতি এই নাটকে আরও অভিনয় করছেন মাজনুন মিজান, তানভীর মাসুদ, হিমি হাফিজ প্রমুখ। নাটকটির গল্পটা এমন, একদল বয়স্ক লোক কক্সবাজার বেড়াতে যায়। যাওয়ার পর তাদের মনে হয় স্কুলজীবনের কোনো শিক্ষা সফরে এসেছেন তারা। সাজু খাদেমের ভাষায়, ‘এটা অনেকটা ফেলে আসা আনন্দময় জীবনটাকে ফিরে পাওয়ার কল্পনার মতো। 

আমরা এখানে কয়েকজন বয়স্ক মানুষ এসেছি অবকাশ যাপন করতে। কিন্তু বাস থেকে নামার পর আমাদের কেন জানি মনে হলো স্কুলের পিকনিক বা শিক্ষা সফরে এসেছি। এরপর পুরোটাজুড়ে আমরা সেই স্কুলজীবনের কল্পনাতেই আটকে যাই। একটা সময় আমরা অবশ্য টের পাই, সারাদিন যা ভেবেছি আসলে তো তা নয়!’

Link copied!