ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৯ মাসে ২৪১২২ কোটি টাকা কৃষিঋণ বিতরণ

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ২৮, ২০২৩, ১২:০৮ এএম

৯ মাসে ২৪১২২ কোটি টাকা কৃষিঋণ বিতরণ

চলতি ২০২২-২৩ অর্থবছরে জুলাই-মার্চ ৯ মাসে ২৪ হাজার ১২২ কোটি ৫৩ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে। যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ৭৮ শতাংশ। যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। গত বছর একই সময়ে বিতরণ হয়েছিল ৭৫ দশমিক ৭৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। তথ্য অনুযায়ী, ৯ মাসে বিতরণকৃত কৃষিঋণে সরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ১০ হাজার ২৬ কোটি টাকা। 

যা সরকারি ব্যাংকগুলোর মোট লক্ষ্যমাত্রা ১১ হাজার ৭৫৮ কোটি টাকার ৮৫ দশমিক ২৭ শতাংশ। আর বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ১৪ হাজার ৯৬ কোটি টাকা। লক্ষ্যমাত্রার ৭৩ দশমিক ৬০ শতাংশ। চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণে বেসরকারি ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা রয়েছ ১৯ হাজার ১৫৩ কোটি টাকা। কৃষিঋণ বিতরণে সরকারি ব্যাংকগুলো এগিয়ে আছে। এসব ব্যাংকের জুলাই-মার্চ ৯ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিতরণে পিছিয়ে রয়েছে বেসরকারি ব্যাংকগুলো।

এই সময়ে কৃষিঋণ বিতরণে সব চেয়ে ভালো করেছে দেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলো। বিদেশি ব্যাংকগুলো পুরো বছরে লক্ষ্যমাত্রার ৮ শতাংশ অতিরিক্ত কৃষিঋণ বিতরণ  করেছে এই ৯ মাসে। বিদেশি ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ ৮৩২ কোটি ৩২ লাখ টাকা। চলতি অর্থবছরে বিদেশি ব্যাংকগুলোর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৭৭১ কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের কমপক্ষে ২ শতাংশ কৃষিঋণ বিতরণ করার নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। 

এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিতরণ করা পুরো ঋণ কৃষিঋণ। এভাবে কৃষি ঋণের মোট লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। কৃষিঋণের কৌশলগত লক্ষ্যমাত্রা অতিক্রম করলেও একক ব্যাংক হিসাবে ১০ ব্যাংক লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াশও বিতরণ করতে পারেনি। কৃষিঋণ বিতরণে পিছিয়ে থাকা ব্যাংকগুলো হলো— সরকারি বেসিক ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মধুমতি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও কমিউনিটি ব্যাংক।
 

Link copied!