ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাকিবের নাম উচ্চারণ করতে চায় না বুবলী

মো. সোহাগ বিশ্বাস

মো. সোহাগ বিশ্বাস

মে ২০, ২০২৩, ১১:৫৬ পিএম

শাকিবের নাম উচ্চারণ করতে চায় না বুবলী

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর কথার যুদ্ধ যেন থামছেই না। একেরপর এক বিস্ফোরক মন্তব্যে  তোলপাড় সিনেপাড়া। এখন এই দুজনের সম্পর্ক সাপে-নেউলের মতো। শাকিবের পর এবার এই চিত্রনায়িকা শাকিবের পুরুষত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। জানিয়েছেন, শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও।

সামপ্রতি একটি ক্যাফের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের শাকিব খান প্রসঙ্গে  বুবলী বলেছেন, ‘ওই (শাকিব খান) নামটি আর আমি মুখে আনতে চাই না। এই নায়ককে ভালোবেসে সংসার করতে চাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ শাকিবের বিভিন্ন মন্তব্যের জবাবে বুবলী বলেন, ‘কিছুদিন পরপর উনি আমাকে আক্রমণ করছেন। ওনার মনোযোগ থাকে সবসময় আমাকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়। বারবার এরকম হচ্ছে তাই এটার একটা সমাধান হওয়া উচিত। আমি আমার অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। কারণ আমার আত্মসম্মানবোধ সবার আগে।’

শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলে বুবলী বলেন, ‘উনি (শাকিব) বলেন, আমাকে না কি উনার বাসা থেকে বের করে দিয়েছেন। নিজের সন্তানের মাকে বাসা থেকে বের করে দেয়া কী কোনো পুরুষের পুরুষত্ব। তিনি সম্পর্ক রাখতে না চাইলে সেটা তার ব্যক্তিগত বিষয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসে কথা বলে আমরা সমাধান করতে পারি। বাইরের মানুষকে বারবার জানানো তো কোনো সমাধান না। 

শাকিবের সঙ্গে সংসার করার বিষয়ে বুবলী বলেন, ‘আমার বড় ভুল হয়েছে আমি তার সঙ্গে সংসার করতে চেয়েছি, তাকে আমি সম্মান দিয়েছি। এখন তার নামটিই আমি উচ্চারণ করতে চাই না। গত ঈদে শাকিব খানের সঙ্গে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমা মুক্তির পায়। সিনেমাটির সাফল্য উদযাপনের মাঝেই দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন কিং খান। 
 

Link copied!