ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেপাল থেকে বিদ্যুৎ কিনছে সরকার

মো. মাসুম বিল্লাহ

জুন ৩, ২০২৩, ০৭:১১ এএম

নেপাল থেকে বিদ্যুৎ কিনছে সরকার

ভারতের সঞ্চালন লাইন হয়ে নেপালের বিদ্যুৎ আসবে বাংলাদেশে

নেপাল থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে দেশে আনা হবে বিদ্যুৎ। বিষয়টি এতদিন থেমে থাকলেও সবুজ সংকেত দিয়েছে ভারত সরকার। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচন্ড ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে এ সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তিতে রাজি হয়েছে ভারত। ভারত প্রথমবারের মতো এ ধরনের চুক্তিতে রাজি হওয়ায় বিদ্যুৎ বাণিজ্য উন্মুক্ত করার ক্ষেত্রে উপআঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য ভারত ও নেপাল পারস্পরিক যোগাযোগ, জলবিদ্যুৎ, পেট্রোলিয়াম অবকাঠামো, আন্তঃসীমান্ত লেনদেন ব্যবস্থা ও সমন্বিত তল্লাশি চৌকি নির্মাণ-সংক্রান্ত সাতটি চুক্তি সই করেছে। 

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে যেতে দেয়া। এ ছাড়া আঞ্চলিক সংযোগকে জোরদার করার অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ বাণিজ্য ব্যবহারের চমৎকার সুযোগ রয়েছে।’

Link copied!