ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আসছে নির্বাচনি নির্দেশনা

সৈয়দ সাইফুল ইসলাম

আগস্ট ৫, ২০২৩, ১১:৪৩ পিএম

আসছে নির্বাচনি নির্দেশনা

আজ গণভবনে আ.লীগের বিশেষ বর্ধিত সভা

নির্বাচন সামনে রেখেই এই বিশেষ বর্ধিত সভা
—কামরুল ইসলাম
সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামী লীগ

জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশনা আসবে
—ডা. মোস্তফা জালাল সভাপতিমণ্ডলীর সদস্য আওয়ামী লীগ

সাংগঠনিক ও নির্বাচনি নির্দেশনা দেবেন শেখ হাসিনা
—আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ

আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ সদস্য, জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা বিশেষ বর্ধিতসভায় বসছেন আজ। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের এ বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক পাঁচ বছর  আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন একটি বেঠক করেছিলেন তিনি।

এবারও নির্বাচনের আগে এই বৈঠকটি রাজনৈতিক অঙ্গনে খুবই গুরুত্ব বহন করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুজন সদস্য ও একজন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে আমার সংবাদের এই প্রতিবেদকের কথা হয় গতকাল সন্ধ্যায়। তাদের ভাষ্য অনুযায়ী, মূলত এই বিশেষ বর্ধিতসভার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনি তরী সফলভাবে পার হতে দলের নেতাদের বিশেষ নির্দেশনা দেবেন শেখ হাসিনা। পাশাপাশি বিএনপি-জামায়াতসহ বিরোধী দলের আন্দোলন মোকাবিলা এবং দলের সাংগঠনিক সমস্যা সমাধানেও নির্দেশনা দেবেন তিনি। বিশেষ এই সভায় অংশ নিতে ঢাকার বাইরের বেশির ভাগ নেতাকর্মী গতকাল শনিবারই ঢাকায় উপস্থিত হয়েছেন। বিশেষ এই বর্ধিতসভা শুধু আওয়ামী লীগই নয়, দেশের সামগ্রিক রাজনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ।  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আমার সংবাদকে বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বিশেষ বর্ধিতসভা খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিশেষ নির্দেশনা দেবেন। এ ছাড়াও তিনি সাংগঠনিক বিষয়ে এবং বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে ‘সন্ত্রাস’ নিয়ে করণীয় বিষয়ে নির্দেশনা দেবেন।”  দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন আমার সংবাদকে বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিতব্য এই বিশেষ বর্ধিতসভায় জাতীয় নির্বাচনে বিজয়ী হতে করণীয় নিয়ে নির্দেশনা আসবে। দলের সভাপতি শেখ হাসিনা নেতা ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে নির্দেশনা দেবেন।’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন জানান, ‘নির্বাচনকে সামনে রেখে যত বিষয় আছে, ঠিক সব বিষয়ে নির্দেশনা আসবে আজকের বিশেষ বর্ধিতসভা থেকে।’ 

গতকাল শনিবার সন্ধ্যায় আমার সংবাদের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কিভাবে আমাগী নির্বাচনে জয় লাভ করা যায় সে কৌশল নিয়ে আলোচনা হবে। যেসব এলাকায় সাংগঠনিক দুর্বলতা আছে তা কাটাতে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিরোধী দলের আন্দোলন কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলার নির্দেশনাও আসবে কালকের বৈঠক থেকে।’  

এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশেষ বর্ধিতসভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বিশেষ এ বর্ধিতসভা উপলক্ষে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী গণভবনে অনুষ্ঠেয় বিশেষ বর্ধিতসভায় আমন্ত্রিত নেতাদের বিজয় সরণি দিয়ে জাতীয় সংসদের লেক রোড হয়ে গণভবনের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। সভায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ি ডিএমপি পুলিশের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠ) পার্কিং করতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ নির্দেশনা মেনে চলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন।


 

Link copied!