ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘পহেলা বৈশাখে আতঙ্ক ছড়াতে চিরকুট’

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ১৩, ২০২৩, ১১:৪৮ এএম

‘পহেলা বৈশাখে আতঙ্ক ছড়াতে চিরকুট’

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়। মূলত আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছে বলে জানান র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, যে কোনো নাশকতা মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, র‌্যাবের গোয়েন্দা ও সাইবার মনিটরিংয়ে কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই, তবুও আত্মতুষ্টিতে নেই বাহিনী।

তিনি আরও বলেন, দুয়ারে বঙ্গাব্দ ১৪৩০। পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে চলছে নানান প্রস্তুতি। চলতি বছর মঙ্গল শোভাযাত্রা থাকছে, ফিরে আসছে রমনা বটমূলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানও।

রমনা বটমূলে চলছে মঞ্চ সাজানোর কাজ। একই সঙ্গে বৈশাখের আয়োজন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে গোটা এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনতে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারাদেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী।

এআরএস

Link copied!